মিডিয়া পাড়ায় শোকের ছায়া অভিনেতা সোহেল খান আর নেই
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মিডিয়ার জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক মোশারফ হোসেন লিটন শোক প্রকাশ করেছেন এবং
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাইম বাংলা নিউজ পরিবার। অনলাইন খবর|
মতামত দিন